থার্টিফার্স্টের পার্টি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম

কুমিল্লায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক তরুণকে থার্টিফার্স্ট নাইটের পার্টি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোরের নাম ফয়সাল ইসলাম হৃদয় (১৯) দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় এলাকার বাবু মিয়ার ছেলে। 

নিহত কিশোরের মামা জয়নাল আবেদিন জনি জানান, সম্প্রতি স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সাথে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন করা নিয়ে তার ভাগ্নের দ্বন্দ্ব হয়। তারা সেদিন তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর গতকাল রাতে বন্ধুদের সাথে বড় পুকুরপাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টিফার্স্ট নাইটের আনন্দ-উল্লাস করার সময় কয়েকজন তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। তাকে তারা ছুরিকাঘাত করে ও তার শরীরের বিভিন্ন রগ কেটে দিয়ে তারা পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: ভ্যান ভেঙ্গে সড়কে পড়া যাত্রীদের ট্রাকচাপা, হতাহত তিন

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানায় বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর