দেড় লাখ মিটার কারেন্ট জালসহ দুই জেলে আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫৩ পিএম

লক্ষ্মীপুরের মেঘনায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় পাঁচ কেজি জাটকা ইলিশও উদ্ধার করা হয়। 

বুধবার (৪ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে আড়াই হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।  

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার দিনব্যাপী মেঘনা নদীতে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেঘনা নদীর সদর ও কমলনগর এলাকা থেকে দেড় হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেহুন্দি জালসহ জেলে মাসুদ মিয়া ও ইউছুফ মিয়াকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মুকবুল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে অর্থদণ্ড করা হয়। 

আরও পড়ুন: শেরপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

এছাড়াও জব্দকৃত দেড় লাখ মিটার কারেন্ট জাল প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া এবং জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয় বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা। 


একাত্তর/জো 

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর