অভিযোগের তীর সাংসদপুত্র দোলন বিশ্বাসের দিকে

ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান ও মুলাডুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথার বাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের পুত্র দোলন বিশ্বাসের বিরুদ্ধে।

বুধবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের পর এ ভাঙচুরের ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীরা। 

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান একাত্তরকে জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শেষে বিরাট মিছিল নিয়ে শহরের পোষ্ট অফিস মোড়ে সমবেত হই আমরা। ঠিক এই সময় আমার কাছে খবর আসে যে দোলন বিশ্বাসের (স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের পুত্র) নেতৃত্বে আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আমাদের দোকানে ভাঙচুর চালানো হয়েছে এবং দোকানের ক্যাশবাক্স লুট করা হয়েছে। 

image

এদিকে মুলাডুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবার কিছুক্ষণ পর জানতে পারি আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয় সাংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের পুত্র দোলন বিশ্বাস, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথার ছেলে মিজান মালিথা সহ আরও অনেকে এই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিলেন বলে দাবি করেন বাপ্পি মালিথা। 

অভিযুক্ত সাংসদপুত্র দোলন বিশ্বাস এই ঘটনার সাথে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, মূলত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খলা ছেলেরা সিনিয়ার নেতাদের পেছন থেকে ধাক্কা দিলে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনা থেকেই ছাত্রলীগেরই বিভিন্ন গ্রুপ এই ভাঙচুর চালিয়ে থাকতে পারে। আমি ঘটনার সময় বাসায় ছিলাম। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বিকালে ছাত্রলীগের অনুষ্ঠানে গোলযোগের খবর পেয়েছি, ভাঙচুরের বিষয়েও শুনেছি, তবে এখন পর্যন্ত এবিষয় নিয়ে কোন অভিযোগ পুলিশের হাতে আসেনি। অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যাবস্থা নেবো। 


একাত্তর/এআর


যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সাভারে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর