জামিনে কারামুক্ত স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের আদেশ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া শেষে দুপুর দুইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর সন্ধ্যায় নিজ বাড়িতে পৌঁছে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন সাদ্দাম।

কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাদ্দামের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এরপরই তার মুক্তির পথ খুলে যায়। তবে মুক্তির সময় কারা কর্তৃপক্ষের তথ্য গোপন রাখাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে অপেক্ষা করলেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী ও ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্যারোল না পাওয়ায় কারাগারের গেটে মাত্র পাঁচ মিনিটের জন্য মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর