নিজের পুরুষাঙ্গ কাটলেন মাদকাসক্ত তরুণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলছেন মাদকাসক্ত এক তরুণ। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর গান্ধিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবকের নাম গুজরত আলী ওরফে মিসকিন। তিনি ওই এলাকার টগর আলীর ছেলে।

মিসকিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক মিসকিন দীর্ঘদিন থেকে গাঁজা সেবন করে আসছেন। অপরদিকে তার সংসারে আর্থিক অবস্থাও সচ্ছল নয়। 

বিভিন্ন কারণে মিসকিনের বিয়ের পর তার স্ত্রীর সাথে ২-৩ বার বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী তার সংসারে ফিরে আসেন। 

বৃহস্পতিবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় মিসকিন অজ্ঞাত কারণে বাড়ীর পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন।

পরে সন্ধ্যায় তিনি বাড়ী ফিরলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে রক্ত ঝরতে দেখলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

তবে, এ ব্যাপারে মিসকিনের কাছ থেকে সুনির্দিষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিসকিনের নিজ বাড়ী ও তার শ্বশুরবাড়িতে খোঁজ নেয়া হচ্ছে। 

মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছেন বলে প্রমাণ পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর