প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির কারাগারে মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি এক হরকাতুল জিহাদ হুজি সদস্যের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে হাসপাতালে মারা যান তিনি। তিনি প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বন্দি ছিলেন। 

মারা যাওয়া কয়েদি হলেন- বরিশাল কোতোয়ালী থানার রাজধর গ্রামের আ. খালেকের ছেলে আবুল হোসেন খোকন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম। 

জেল সুপার জানান, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন কারাগারে বন্দি ছিলেন। সকালে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় তীব্র শৈত্যপ্রবাহে একজনের মৃত্যু

পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, মারা যাওয়া বন্দির বিরুদ্ধে  মুকসুদপুর থানা ও কোতয়ালী থানার মামলা ছিল। কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর