নীতিমালা পাশ হলেই রাজাকারের তালিকা প্রকাশ: মন্ত্রী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:৪১ পিএম

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকায় সরকার রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি। তবে তালিকা প্রণয়নে কমিটি করা হয়েছে। নীতিমালা সংসদে পাশ হলেই  তালিকাটি প্রকাশ করা হবে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় ইসলামি সম্মেলনে বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের ঘটনাটি এখন হাইকোর্টে

এসময় মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই শেষ। এখন আপিলের শুনানি চলছে। তালিকা নামভুক্ত করতে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভাতা গ্রহণকারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির ব্যবস্থা না হলেও ভাতা ফেরত নেয়া হবে। 

ওই মাদরাসার নবম আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে জুমার নামাজে খুতবা দেন ও ইমামতি করেন পবিত্র মক্কা শরীফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত। এদিন জুমার নামাজে প্রায় অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।


একাত্তর/এসি

‎“আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত।
‎‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
বরগুনায় মুক্তিযুদ্ধ চলাকালে মতিয়ার রহমান, কর্নধার মিস্ত্রি ও মনোহর মিস্ত্রিকে হত্যাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় তিন রাজাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল।র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক...
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন বিএনপির একটিই অপচেষ্টা, সেটি হলো নির্বাচন বানচাল করা। তারা রাষ্ট্র ক্ষমতায় আসবেনা জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায়...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর