শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার করুন মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:১৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমলা বেগম একই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী। 

নিহতের ছোট ভাই ও স্থানীয় সাংবাদিক ফজলুল হক ফজলু জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে তার বোন ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন। এসময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে যান। কিছুক্ষণ পর ফিরো এসে দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছেন। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ফজলুল হক আরও জানান, তার বোন পুরনো দিনের মানুষ। লোকজনের সামনে যেতেন না। ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার পড়নের কাপড়ে আগুন ধরেছিলো। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারনেই হয়তো সারা শরীরে তার আগুন লেগে যায়। এতে ঘটস্থলেই তার করুন মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কারো নজরেও আসেনি।

আরও পড়ুন: এতো স্বর্ণের দাম এর আগে দেখেনি দেশ

রাত ১০ টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্য জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর