পুলিশ পরিচয়ে শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী গ্রামে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা।

অভিযোগ, ঘটনার সময় বাঁধা দিতে গেলে দুইজনকে কুপিয়েও জখম করা হয়েছে। তবে, স্থানীয় থানা পুলিশ এ ঘটনায় জড়িত না বলে জানিয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পলাশী ইউনিয়নের নামুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার শিক্ষক নুরুল আমিন (৫৪) দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নুরুল আমিনের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সাদা রঙের একটি প্রাইভেট কার ও কালো রঙের একটি মাইক্রোবাস বাড়ির বাইরে এসে দাঁড়ায়। প্রধান দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দেয়াল টপকে একজন বাড়িতে ঢুকে গেট খুলে দেয়। এরপর ১২-১৫ জনের একটি দল তাদের উঠানে ঢুকে নুরুল আমিনের নাম ধরে ডাকতে থাকে। সবার পরনে ছিলো প্যান্ট-শার্ট।

অভিযুক্ত ব্যক্তিরা নুরুল আমিনের ঘরে ঢুকে তাকে বের করে আনেন। গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে এবং বাধা প্রদান করলে তারা নুরুল আমিনের চাচা আবু তালেব (৭০) এবং রুহুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দেয়, কিন্তু তারা কেউ পরিচয়পত্র দেখাতে পারেননি।

তবে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে ১০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তিনি বলেন, পুলিশ নয় বরং পুলিশের পরিচয়ে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শনিবার (৭ জানুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর