ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ছয়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় যাত্রী। 

সোমবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত অটোরিকশার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পৌর এলাকার সোনারপাড়া নামক স্থানে মহিমাগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক গোবিন্দগঞ্জ শহরমুখী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। 

আরও পড়ুন: ওড়না পেয়েছেন বাবা, খুঁজে চলেছেন মেয়ের লাশ

এতে অটোরিকশার চালকসহ সাত যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালী বেগমকে মৃত্যু ঘোষণা করেন। 

ওসি আরও জানান, পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর