নিরাময় ক্লিনিকের বিরুদ্ধে ফের অভিযোগ, এবার সাংবাদিককে হুমকি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

লালমানিরহাট জেলা শহরে নিরাময় নামে ক্লিনিকের বিরুদ্ধে এক দিনমজুর অভিযোগ জানালে সেই খবর সংগ্রহ করতে গিয়ে ‘প্রাণনাশ’সহ ‘দেখে নেওয়ার’ হুমকি পেয়েছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় সাম্প্রদায়িক গালাগাল করা হয়েছে। এমনটি জানিয়ে থানায় একটি সাধারণ ডয়েরি করা হয়েছে।

একাত্তরের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক উত্তম কুমার রায় জানিয়েছেন, রোববার (৮ জানুয়ারি) রাত আটটা তিন মিনিটের দিকে নিরাময় ক্লিনিকের মালিক সামসুল আলম পরিচয় দিয়ে মোবাইল ফোনে গালাগাল ও নানা হুমকি দেওয়া হয়েছে। 

ডায়েরিতে উল্লেখ, পেশাগত দায়িত্ব পালন করায় রোববার রাত আটটায় আমার ব্যবহৃত মুঠোফোন দুটি অপরিচিত নম্বর থেকে কল আসে। একটি কল রিসিভ করতেই গালাগাল করা হয়। পরিচয় জানতে চাইলে কলদাতা নিজেকে সামসুল আলম ও নিরাময় ক্লিনিকের মালিক বলে জানান।  

কেন গালাগাল করা হচ্ছে জানতে চাইলে কলদাতা বলেন, তুই আমার প্রতিষ্ঠান নিরাময় ক্লিনিক সম্পর্কে এতো লেখা-লিখি করিস কেন? তুই লালমনিরহাটের কে? তোকে দেখে নেবো। কথার এক পর্যায়ে তিনি চাঁদাবাজির মামলা দেবেন বলে কলটি কেটে দেন। এমনকি করেন সাম্প্রদায়িক গালাগালও। 

ডায়েরিতে উত্তম কুমার আরও উল্লেখ করেছেন, এ ঘটনার পর থেকে পরিবারসহ আতঙ্কে আছি।

খোঁজ নিয়ে জানা গেছে, নিরাময় ক্লিনিকে সবিতা রানী নামে এক নারীর অস্ত্রোপচারের পর তার অবস্থা নাজুক হয়ে পড়ে। তখন ওই রোগীর কাটা পেট সেলাই করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর থেকে সবিতা ব্যথায় কাতরাতে থাকেন।

পরে সবিতার স্বামী দিনমজুর শচীন সাংবাদিকদের কাছে বিষয়টি অভিযোগ করেন। সবিতা রানী বর্তমানে বেড়পাঙ্গার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর এই প্রতিবেদন করতে গিয়ে প্রাণনাশ, দেখে নেওয়াসহ সাম্প্রদায়িক গালাগালের শিকার হন সাংবাদিক উত্তম।

আরও খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ২০১৯ সালের ছয় অক্টোবরসহ নানা সময় নিরাময় ক্লিনিকের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল।

২০১৯ সালের ছয় অক্টোরের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,  লালমনিরহাটের নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের ফারুক মিয়া (২৯) নামে এক রোগীর পেটে গজ রেখে সেলাই দেওয়া হয়। 

পরে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়।

পরে ফারুক মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, আমরা গরিব ও অর্ধশিক্ষিত মানুষ। সুস্থতার জন্য চিকিৎসকরা যা করতে বলেছেন তাই করেছি। তারা পেটের ভেতর গজ রেখে সেলাই করেছে সেটা তো আমরা জানতাম না। রংপুরে গেলে দ্বিতীয় অপারেশনে গজ বের করা হয়। এ নিয়ে সিভিল সার্জনের কাছে অভিযোগ দিতে যাওয়ার কথা শুনে নিরাময়ের মালিক দুই হাজার থেকে ১০ হাজার টাকা দিয়ে আপোসের অপচেষ্টা করেছেন। সেদিন এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন ফারুক।

নিরাময় ক্লিনিকে আগের একটি অনিয়মের খবর পড়তে এখানে ক্লিক করুন


একাত্তর/এসি

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর