হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, নারী আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে চুরির ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। 

জানা গেছে, নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সাথে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী। 

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ২২ নং শয্যায় তিনদিন আগে এক ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার। দুপুরে প্রতারক তানিয়া উন্নত চিকিৎসার কথা বলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য-প্রমাণ ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে তানিয়ার নিজ ঘর থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে। 

আরও পড়ুন: গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, উদ্ধারকৃত নবজাতককে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর