গলাচিপায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মরিয়ম (৬) ওই গ্রামের মাসুদ মৃধার মেয়ে ও নিহত রাফিয়া (৪) মাসুদ মৃধার ভাই নিজাম মৃধার মেয়ে। 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,  দুপুরে পরিবারের লোকজনের অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় দুই বোন। এসময় তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা। দুই বোনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: সাজেকে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, শিশু দুটির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর