তেলের লরির চাপায় অটোভ্যান যাত্রী নারীর মৃত্যু, আহত তিনজন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

নাটোরের বড়াইগ্রামের তেলবাহী ট্যাঙ্কলরি একটি অটোভ্যানকে পেছন থেকে চাপা দিলে এক নারী ভ্যানযাত্রী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ পারুল বেগম বড়াইগ্রাম উপজেলার খোর্দকাচুটিয়া এলাকার আব্দুল্লাহর স্ত্রী।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে পারুল বেগম খোর্দকাচুটিয়া থেকে ভ্যানযোগে তার পরিবারের লোকজনসহ ছেলে ইব্রাহিমের শ্বশুরবাড়ি হাতিয়ানদহ নাতিকে দেখতে যাচ্ছিলেন। পথে আহম্মেদপুর ব্রিজের পূর্বে অটোভ্যানটিকে একটি তেলবাহী ট্যাঙ্কলরি পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় পারুল বেগম। এতে ভ্যানচালক হান্নানসহ অপর আরও দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানান, ঘাতক ট্যাঙ্কলরিটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহটিও ফাঁড়িতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর