পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু ইউসুফ ইমরান (৫) ওই গ্রামের জনাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি ঘরে ঘুমাচ্ছিল। তার পরিবারের লোকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বাড়িতে আগুন দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশু ইউসুফকে ঘর থেকে বের করে নিয়ে আসলেও ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় শিশুটি। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ইতোমধ্যে নগদ অর্থসহ ওই বাড়ির সকল আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ আরও অনেকে। পার্বতীপুর উপজেলা প্রশাসন তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও শিশু খাদ্য বিতরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, আগুনের সূত্রপাত নির্ণয়ের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর