দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙ্গচুর, যুবক গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে  মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙ্গার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামের এক যুবককে  হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবক চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, এর আগে সে মাদ্রাসায় পড়াশোনা করত। ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে  মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয় বাংলা চত্ত্বরে জেলা পরিষদের অর্থায়ণে ফাইবার দিয়ে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্যের ওপরে উঠে মাথার অংশ দা দিয়ে কুপিয়ে ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা পালানোকালে হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন। 

image

ধৃত যুবকের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকায়। তার পিতার নাম মিজানুর রহমান মৃধা বলে জানা য়ায়। 

দুমকি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে ধৃত যুবককে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারায় একটি মামলা দায়ের করেছে।

image

দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা  আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শনিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দুমকি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান,  মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙচুরের খবর পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম সকাল দশটায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া নির্দেশ দেন।  


একাত্তর/এআর

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর