গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে তরুণের যাবজ্জীবন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৪:০২ পিএম

গাইবান্ধায় হেরোইনসহ আটক একজনকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি রাত ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জামে মসজিদের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ১৫০ গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মমিনুল ইসলাম মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও জানা যায়, পরদিন ৩০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুস সামাদ বাদী হয়ে মমিনুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসুলী (এপিপি) এড. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, এই রায়ে নতুন প্রজন্ম মাদকের বিরুদ্ধে কঠোর শাস্তি সম্পর্কে জেনে মাদক সেবন ও কেনাবেচা থেকে বিরত থাকবে।


একাত্তর/জো

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর