বালু তুলতে বাধা দেয়ায় সরকারি কর্মকর্তার ওপর হামলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

কুমিল্লায় ফসলের জমি থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তাসহ তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) রোববার বেলা ১১টার দিকে জেলার লাকসাম উপজেলার গাজীমুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন, মুন্সী আতাউর রহমান। এরমধ্যে জসিমের অবস্থা আশঙ্কাজন।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ফসলের জমিতে একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে আসছিল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এতে বাধা দিলে স্থানীয় সোহাগ নামের একজনের নেতৃত্বে ১০/২২ জন তাদের ওপর হামলা চালায়। 

আরও পড়ুন: ডায়ালাইসিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা মুস্তাকিমের জামিন

সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান ব‌লেন, তাদের পরিদর্শনে পাঠানো হয়েছিল। এসময় অবৈধ বালু ‍তুলতে বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। পরে হাসপাতালে পাঠাই। এ বিষয়ে লিখিত অভিযোগ দা‌য়ের কর‌লে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর