সাভারে নাইটিংগেল মেডিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

সাভারের আশুলিয়ায় বেসরকারি নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে পুলিশ সদস্যসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন অর্ধশত শিক্ষার্থী। 

তবে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচী পন্ড হয়ে যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এর আগেও একই দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই এই মেডিক্যাল কলেজের। তারা ভুল বুঝিয়ে শিক্ষার্থীদের ভর্তি করে। 

তবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মাইগ্রেশনের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এম্বুলেন্সসহ জরুরী অনেক পরিবহন আটকা পড়ে। পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। প্রয়োজনে তাদের আইনি সহায়তার কথাও বলা হয়। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে শ্যালিকাকে খুনের অভিযোগে তরুণ গ্রেপ্তার

তিনি আরও জানান, দীর্ঘসময় পরও সড়ক অবরোধ না ছাড়ায় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এতে এক নারী পুলিশ সদস্য আহত হন। তবে পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর একই দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছিলেন এই মেডিক্যালের শিক্ষার্থীরা।


একাত্তর/এসজে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর