৭০ হাজার টাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি গৃহহীনের

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

বগুড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর বেচে দিয়েছেন এক গৃহহীন। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বেচে দেওয়া বাড়ির দলিলটি।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন অভিযান চালিয়ে এই সাজা ও দলিল উদ্ধার করেন। 

সাজা পাওয়া ব্যক্তির নাম জামরুল শেখ। তিনি বগুড়া সদরের চার নম্বর এরুলিয়া ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা।

এর আগে গত বছরের ১৬ নভেম্বর একই আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা মো. ইদ্রিস আলী আকন্দের কাছে ৭০ হাজার টাকার বিনিময়ে নিজের বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করেন জামরুল। ১০০ টাকা মূল্যের একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা লিখে এবং বিক্রি করা উপহারের ঘরের দলিল ইদ্রিস আলীকে বুঝিয়ে দেন তিনি। 

ইউএনও ফিরোজা পারভীন জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।

তবে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসিন্দা ইদ্রিস আকন্দের বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

image


তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি সঙ্গে কোনো চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ এখন বিএনপির ঘাঁটি নয়, আওয়ামী লীগের ভোট ব্যাংক: মেয়র লিটন

তিনি জানান, মুজিব শতবর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূর্ণবাসনের জন্য কৃষি খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত নামার ১৩ এবং ১৪তম ধারায় বলা আছে- আমরা আমাদের জমির সমস্ত বা কোন অংশ বিক্রি, দান বা অন্য কোনো প্রকার হস্তান্তর করতে পারবো না। তবে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে চাষাবাদের প্রয়োজনে এই জমি কোনো ব্যাংক বা সমবায় সমিতির অথবা সরকারের নিকট বন্ধক রাখতে পারবে। 


একাত্তর/এসি

ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর