দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৪:১৫ পিএম

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল পাইপ ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে তিনটি বিদেশি জাহাজ মোংলায় এসে পৌঁছেছে। 

রোববার (২২ জানুয়ারি) সকালে ও দুপুরে মোংলা বন্দরের জেটিতে ভেড়ে পানামার দুইটি ও একটি রুশ জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের তিন হাজার ৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টিল পাইপ নিয়ে নোঙ্গর করে পানামার পতাকাবাহী ‘এমভি কি শিয়া শান’ জাহাজ। পানামার পতাকাবাহী ‘এমভি লিবার্টি হারভেস্ট’ নামে আরেকটি জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ হাজার ৭১৬ দশমিক ২৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে নোঙ্গর করে। 

image


তিনি আরও জানান, দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে রূপপুরের মেশিনারি পণ্য নিয়ে আরও একটি রুশ পতাকাবাহী জাহাজ ‘এমভি কামিল্লা’। এ জাহাজে ৩ হাজার ৬৩৩ মেট্রিকটন পণ্য রয়েছে। 

লিবার্টি হারভেস্ট’র শিপিং এজেন্ট অবিরত এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুজ্জামান বাবু জানান, রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করার পর সকালেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস হবার পর সেগুলো সড়ক ও নৌপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই জাহাজে ১৪ হাজার ৪৭৫ প্যাকেজের ৪১৬ মেট্রিক টন বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য আনা হয়েছে বলেও জানান তিনি।

image


রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজে করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ হাজার ৫০৬ প্যাকেজের তিন হাজার ৬৩৩ মেট্রিকটন পণ্য আনা হয়েছে বলে জানান এই জাহাজের শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী। 

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়লো রেললাইনে বসে মোবাইলে মশগুল তিন তরুণ

উল্লেখ্য, দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল এখন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে আনা হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষ।


একাত্তর/জো 

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা এমভি আনকা সান নামের একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। শনিবার দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে বিভিন্ন ধরণের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর