সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ আটক দুই

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৮:৩৮ পিএম

সুন্দরবনের কচিখালী এলাকায় হরিণের মাংসসহ দুই চোরাশিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় হরিণধরা ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। 

আটক শিকারীদের রবিবার (২২জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুস সবুর জানান, শনিবার সন্ধ্যায় তার নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় কচিখালীর ডিমেরচর এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে নির্দেশ দেয়। ট্রলার আরোহীরা ডিমেরচরের কিনারে ট্রলার ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়। 

আরও পড়ুন: সব ঝগড়া মিটে গেছে, এক সঙ্গেই আছি: রাজ-পরী

এসময় বনরক্ষীরা ওই ট্রলার থেকে দেড়শ' ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ এবং ১৫/১৬ কেজি হরিণের মাংস জব্দ করে। পরে বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি চালিয়ে দুই চোরাশিকারিকে আটক করতে সক্ষম হয়। 

আটক শিকারিরা হলেন, বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের মো: ইদ্রিস (৪০) ও চরলাঠিমারা গ্রামের মো: নিজাম (৪৫)।

শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় বলেন, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় একটি বন মামলা দায়ের করে আটক আসামিদের রোববার সন্ধ্যায় বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। 


একাত্তর/আরবিএস

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর