জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৯

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ ৯ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সিম্বা গ্রামের চঞ্চলের বাড়িতে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তিন সেট তাস ও ২৮ হাজার ৯২০ টাকা জব্দ করে পুলিশ।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমির হোসেন আর নেই

আটককৃতরা হলেন, উপজেলার খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সিম্বা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫), একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিম্বা গ্রামের মৃত জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯), সাংগঠনিক সম্পাদক সিম্বা গ্রামের মৃত তছির প্রামানিকের ছেলে জুয়েল প্রামানিক (৪৪), সিম্বা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিক (৪৮), মৃত জসিম উদ্দীনের ছেলে শহিদুল দেওয়ান (৫০), মৃত আমির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮), মৃত আশরাফ আলী আকন্দের ছেলে চাঁন মিয়া (৩৮), আশরাফ আলীর ছেলে ঝন্টু আকন্দ (৪০) ও খাজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।

ওসি আরও জানান, রাতেই তাদের ৯ জনের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা রুজু করা হয়। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে আটককৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর