ফকিরহাটে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার কুমারখালী একটি মৎস্যঘের থেকে ভাসমান অবস্থায় অনিক অধিকারী (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিঘাই এলাকার প্রতীপ অধিকারীর মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

অনিক অধিকারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো বলে জানায় পরিবার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে স্থানীয়রা ওই মৎস্যঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘের থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়।

এসময় অনিকের পরিবার ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। সে টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: পাবনায় ঘন কুয়াশায় নসিমন উল্টে চালক নিহত

কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর