রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আবারও অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার হাটাব  এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান জানান, গত কয়েক বছর ধরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়ে একটি ক্ষমতাসীন প্রভাবশালী মহল উপজেলা বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দিয়েছে। গত বছরের শুরু থেকে সেসব সংযোগ চিহ্নিত করে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত হাটাব এলাকায় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে দেড়  হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন: চীনে এক সপ্তাহে ছয় হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত অবৈধ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ অংশগ্রহণ করে।


একাত্তর/আরবিএস  
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী মো. শাওনের মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর