নোয়াখালীতে গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বাখরাবাদ গ্যাসের ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাসের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার গ্রাহকদের গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে এই আয়োজন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ, বিপণন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, ফেনীর উপ মহা ব্যবস্থাপক আখতাবুজ্জামান খান, নোয়াখালী বিক্রয় বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম, রাজস্ব উত্তর ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক শ্যামল কুমার দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।  

গণশুনানিতে বক্তারা দাবি করেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নোয়াখালীতে গ্রাহকদের ন্যায্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমার পরও সংযোগ না দেয়ার বিষয়গুলো সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া, নোয়াখালীর তিনটি কূপ থেকে উত্তোলিত গ্যাস নোয়াখালীর বাসা বাড়িতে গ্যাসের গ্রাহকদের দেয়ার পর বাকিটা জাতীয় গ্রিডে দেয়ারও দাবি করেন।  

বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ থাকার পরও বাসা বাড়ির গ্রাহকরা খুব কম গ্যাস পান। এ বিষয়ে তারা অনুসন্ধান করে গ্যাসের অপচয় ও লিকেজ রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখলেও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। তবে জাতীয় সম্পদ গ্যাসের  অবৈধ সংযোগ বন্ধে ও নিয়মিত বিল পরিশোধে গ্রাহকদের সচেতন হওয়ার অনুরোধ করেন।

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর