অতর্কিত হামলায় নৌপুলিশ সদস্য নিহত, তরুণ আটক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক তরুণের অতর্কিত হামলায় এক নৌপুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনার পর আটক করা হয়েছে অভিযুক্ত ওই তরুণকে।

সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাকুর্লি বাজারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নৌপুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৪১) ময়মনসিংহ এলাকার সদর উপজেলার বাসিন্দা। তিনি দুই পুত্র ও দুই কন্যার পিতা ছিলেন। তিনি বানিয়াচং উপজেলার মাকুর্লি নৌ-ফাঁড়িতে কর্মরত ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত তরুণ পুলক দাশ নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীরমোহন দাশের ছেলে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে প্রতিদিনের মত সহকর্মীদের নিয়ে মাকুর্লি বাজারে যান কনস্টেবল জাহাঙ্গীর আলম। সেখানে রুহেল ভ্যারাইটিজ স্টোর নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশের দোকানে তিনি অন্যান্যদের সঙ্গে কথা বলার সময় অতর্কিতে হামলা চালান পুলক দাশ। এতে গুরুতর জখম হন কনস্টেবল জাহাঙ্গীর। তাকে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গরু চুরিতে বাধা দিতে গিয়ে মা নিহত, আহত ছেলে

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন দে জানান, রাতেই ঘাতক পুলককে গ্রেপ্তার করে পুলিশ। তবে কেন তাকে হত্যা করা হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।


একাত্তর/জো 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর