রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া যন্ত্র উদ্ধার, আটক চার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫১ পিএম

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামপাল থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে যন্ত্র চুরির সাথে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে। 

পরে তাদের স্বীকারোক্তিমতে গভীর রাতে ঢাকার ডেমরার কোনা বাড়ি এলাকা থেকে চুরি যাওয়া বোম্ব ক্যালরিমিটার নামে কয়লা পরীক্ষার ওই যন্ত্রটি উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তিদের রামপাল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার নরখালী গ্রামের রাব্বী ইসলাম ওরফে গোলাম রাব্বী (২৪), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আব্দুল কারীম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫) এবং একই উপজেলার বর্ণি গ্রামের বাদশা শেখ (২৩)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত ১৪ জানুয়ারি ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার ওই যন্ত্রটি চুরির ঘটনা ঘটে। এরপর ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। 

গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে আটক করে। এরপর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন: ট্রিপল নাইনে ফোন পেয়ে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

তাদের স্বীকারোক্তিমতে ঢাকার ডেমরা এলাকার কোনা বাড়ি থেকে চোর চক্রের এক সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে ৪৭ লাখ টাকা মূল্যের ওই যন্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে যন্ত্র চুরির কথা স্বীকার করেছে বলে ওসি জানান। 


একাত্তর/এসজে 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর