কুমিল্লায় অবৈধ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৯ পিএম

কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি, মেহেদী, চকলেট, তেল, পাউডার, উডওয়ার্ড গ্রিফওয়াটারসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের মো. সোহেল (২৮), চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের মো. আরমান (২৭), আদর্শ সদর উপজেলার শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের মো. রনি হোসেন (২৬), একই গ্রামের এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন (২৮)।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এসময় পাঁচ লাখ ৩৭ হাজার১০০ পিস ভারতীয় আতশবাজি, ১৭ হাজার পিস ভারতীয় মেহেদী, ১৮ হাজার পিস ভারতীয় চকলেট, এক হাজার ২৮০ পিস ভারতীয় তেল, তিন হাজার ৫০০ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস উডওয়ার্ড গ্রিফওয়াটার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। 

এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর