পিরোজপুরে আগুনে পুড়ে ঘুমন্ত তরুণের মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ এএম

পিরোজপুর সদর উপজেলায় নিজ বসতঘরে লাগা আগুনে পুড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত সোহেল হাওলাদার (২৮) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। 

নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোর রাতের দিকে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে জানান ঘরের পাশেই তার ভাই সোহেলের ঘরে আগুন লেগেছে। পরে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। 

তবে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেও তারা ঘুমন্ত সোহেলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: বিদ্যুৎ বিল নিয়ে তর্কে ভবন মালিকের গুলি, আহত পাঁচ

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুর রশিদ হক জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়। 

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে। 


একাত্তর/এসজে


নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর