কুষ্টিয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ পিএম

কুষ্টিয়ায় এক ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৭  ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার মিরপুর উপজেলার পৌর এলাকার মোশাররফপুরে এ ছুরি হামলার ঘটনা ঘটে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সাত জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

নিহত যুবকের নাম সুলতান উল আলম লিংকন (৩৫)। তিনি ওই এলাকার আবদুর রশিদের ছেলে। সুলতান পেশায় দর্জি ছিলেন।

মূল অভিযুক্তর নাম শাহীন। তিনিও একই এলাকার বাসিন্দা। শাহীন সম্পর্কে ওই ছাত্রীর চাচা। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। 

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার এক ছাত্রীকে প্রতিবেশী সুলতান বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হন সুলতান। 

আরও পড়ুন: গোপালগঞ্জে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা

তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তসহ অন্যরা পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর