কক্সবাজার সৈকতে মৃত ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের উখিয়ার সফিরবিল এলাকায় একটি মৃত ইরাবতী ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একদল বিজ্ঞানী। 

স্থানীয়রা জানান, গত ১ ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে এবং সেই থেকে ডলফিনটি সফিরবিল সৈকতে পড়ে রয়েছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নেই। 

বিজ্ঞানীদের ধারণা, বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটির মৃত্যু হয়েছে। 

মৃত ডলফিনটি ইরাবতী ডলফিন বলে জানিয়ে বেলাল হায়দার বলেন, লেজ ব্যতীত ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুট এবং ব্যাস পাঁচ ফুট দুই ইঞ্চি।

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

তিনি জানান, ডলফিনটির শরীরে পচন ধরার কারণে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়ানোয় এটিকে দ্রুত মাটি চাপা দিতে বনবিভাগের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ইরাবতী ডলফিনের ১০ থেকে ১৫টির একটি দলকে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিল কিনা তা পরিষ্কার নয়। 


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর