রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে কবজি কর্তন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে এক ব্যক্তির হাতের কবজি কেটে ফেলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুক্তভোগী ইব্রাহিম মিয়া (৪০) নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং রাজীব সরকারের সমর্থক। এ ঘটনায় আহত হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে আরও একজন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীরগাঁও এলাকার আবদুল হক গ্রুপের সাথে রাজীব সরকার গ্রুপের বিরোধ চলে আসছিলো। দীর্ঘদিনের চলমান বিবাদের জেরে বৃহস্পতিবার বিকেলে মাদার বাড়ির আবদুল হক গ্রুপের লোকজন রাজীব সরকার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। 

আরও পড়ুন: ফতুল্লায় পাটের গুদাম ও কাগজ ফ্যাক্টরিতে আগুন

এতে একজনের কব্জি বিচ্ছিন্নসহ দুইজন গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


একাত্তর/এসজে

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর