ফতুল্লায় পাটের গুদাম ও কাগজ ফ্যাক্টরিতে আগুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাটের গুদাম ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার ভূঁইগড়ে আসিফ এন্টারপ্রাইজে আগুনের সূত্রপাত।  

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ফ্যাক্টরি ও গোডাউনে থাকা কাগজ, কাপড় ও মেশিনারিজসহ গোডাউনের পাশে একটি ভাড়াবাড়ির পাঁচটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আসিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭০-৮০ লাখ টাকার মেশিনারিজ, কাপড়, কাগজ পুড়ে গেছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জেলের জালে ১৬০ কেজির শাপলাপাতা মাছ

আদমজী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রুহুল আমিন মোল্লা জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর