বাগেরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৫ পিএম

বাগেরহাটে গভীর রাতে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে তার শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোরী (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত ব্যক্তির নাম বাচ্চু মৃধা (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্যজীবি এবং ওই ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সাবেক শ্রমিক লীগ নেতা বলে জানা গেছে।

স্কুলছাত্রীর বাবার অভিযোগ, ঘটনার রাতে মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে বাচ্চু কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়ে বাধা দেয় এবং চিৎকার করে। এতে বাচ্চু ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: যশোর নিখোঁজ তরুণীর লাশ বন্ধুর বাড়ির সেফটিক ট্যাঙ্কে

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ জানান, ওই কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান হাতের তিনটি আঙুল ও ডান হাঁটুর নিচে ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণ রাখা হয়েছে। 

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। বাচ্চু মৃধাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


একাত্তর/এসি


বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর