অধ্যক্ষকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের টোলপ্লাজা অবরোধ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে মহানন্দা সেতুর টোলপ্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোলপ্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। 

এসময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচলকারী শতাধিক পণ্যবাহী ট্রাক, বাসসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শুক্রবার সকালে তাদের অধ্যক্ষ মাসুদুর রহমান বীরশ্রেষ্ঠ  ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলপ্লাজায় গাড়ি নিয়ে অতিক্রম করার সময় টোল দেয়াকে কেন্দ্র করে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় অধ্যক্ষ ক্যাম্পাসে ফিরে গেলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে টোলপ্লাজা অবরুদ্ধ করে। অবস্থান নেয় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকরা  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মত অধ্যক্ষ সাহেবের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। পরবর্তীতে অধ্যক্ষ তার পরিচয় দিলে তাকে আমরা জানাই আপনার গাড়িটি ছাড় পাবে কি না- সেটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানাব। এরপর তার কাছ থেকে টোল না নিয়ে তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎ এসে কোন কথা ছাড়াই টোলপ্লাজা অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে টোলপ্লাজা ও শিক্ষার্থীদেরকে  বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর