তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ পিএম

চট্টগ্রামে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর হালিশহর গুডস পোর্ট ইয়ার্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপককে এই নির্দেশ দেন। 

এসময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট চালক ও লাইনম্যানের সাথেও কথা বলেন তিনি। 

রেলওয়ের মহাপরিচালক জানান, ঘটনা তদন্তে কমিটিকে শুক্রবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এবং শনিবারের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনার পর ওয়াগন থেকে নিঃসরণ হওয়া ডিজেল খাল ও নদীতে ছড়িয়ে পড়েছে কিনা, তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। 

তবে এসময় তিনি দুর্ঘটনার কারণ সম্পর্কে কোন মন্তব্য করেননি। 

আরও পড়ুন: বেকারি কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হলে দুইটি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল আশেপাশে ছড়িয়ে পড়ে যা মহেশখাল হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।


একাত্তর/জো

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর