পিকআপ ও ডাম্পট্রাকের সংঘর্ষে চীনা ইঞ্জিনিয়ার নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

মাদারীপুরের শিবচরে ডাবল কেবিন পিকআপ ও ডাম্পট্রাক সংঘর্ষে এক চীনা সার্ভে ইঞ্জিনিয়ার নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ন্যাসীরচর দৌলতপুর বাঁচামরা ব্রিজের কাছে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত চীনা নাগরিক সাং বিন (২৫) পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, সকাল আটটার দিকে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের পিকআপটি দৌলতপুর বাঁচামারা ব্রিজের কাছে পৌঁছলে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ডাম্পট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিনসহ সহ পাঁচজন আহত হন। সাং বিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

এদিকে, দুর্ঘটনার পরপরই পদ্মাসেতু রেলওয়ে সিআরইসি প্রকল্পের চীনা কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরও পড়ুন: ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চালক নিহত

ফরিদপুর হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ডাম্পট্রাক চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। সিসি ক্যামেরার ফুটেজসহ পর্যালোচনাসহ বিভিন্ন উপায়ে ডাম্পট্রাকটি শনাক্ত ও আটকের তৎপরতা চলছে। 


একাত্তর/জো 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর