হত্যার পর মরদেহ ওয়ার্ডরোবে, স্বামীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৬ পিএম

দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে ১৪ ঘণ্টা পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় নিহত সুমাইয়া আক্তার হাসির ছোট ভাই ইসাহাক আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার ভোরে হত্যা করে দিন শেষে রাত ১০টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে স্বামী মনোয়ার হোসেন স্ত্রী হাসিকে খুনের কথা পুলিশকে জানান।

ওসি তানভিরুল ইসলাম জানান, মনোয়ারের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া আক্তার হাসির এক মাস আগে বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন। সুমাইয়া মনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী।

স্বামী মনোয়ারের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা টিপে হত্যার পর মরদেহ ওয়ার্ডরোবে লুকিয়ে রাখেন স্বামী। প্রায় ১৪ ঘণ্টা স্ত্রীকে লুকিয়ে রাখার পর তিনি নিজে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যসহ তাকে সঙ্গে নিয়ে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার দুপুর ১টার সময় নিহত সুমাইয়া আক্তার হাসির ছোট ভাই ইসাহাক আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫০। আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন মিয়া।
ঢাকার সাভার এলাকায় এক ব্যক্তিকে হত্যার পর জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে তার মেয়ে আত্মসমর্পণ করেছেন। ফোনে তিনি বলেন, বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর