পটুয়াখালীতে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে একটি মুগডাল ক্ষেতের পাশের জঙ্গল থেকে অজ্ঞতানামা পরিচয় এক নারীর অর্ধগলিত বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বিরাজলা গ্রামের একটি মুগডাল ক্ষেতে নিড়ানি দেয়ার জন্য ঘটনাস্থলে যায় এক শিশু। এ সময় ক্ষেতের পাশের জঙ্গলে মাছি ভন ভন করতে দেখে সামনে গিয়ে এক নারীর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে অর্ধগলিত ওই নারীর মরদেহ দেখতে পায়। 

পরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হয়। স্থানীয় চেয়ারম্যান পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করলে তারা এগারোটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ  মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলামসহ পিবিআই,  সিআইডি ও ডিবি পুলিশের তদন্ত টিম। 

মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মাসুম মৃধা জানান,  সকল সাড়ে দশটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করি।  তবে এলাকাবাসী জানান ওই নারী স্থানীয় কেউ নন।  

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, আনুমানিক ৩০/৩৫ বছরের নারীর মরদেহটি ৫/৬ দিলের পুরানো।  বিবস্ত্র দেহে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।  পড়নের কাপড় ছিল ২০০ মিটার দূরে।  এখন পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।  তবে কাজ করছে পিবিআই ও সিআইডি। মরদের ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানোর  প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরুদ্ধ  করে হত্যা করা হতে পারে।  পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে। 


একাত্তর/এআর

বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল-কায়দা জঙ্গিদের যাত্রীবাহী বিমান হামলার ২৫ বছর পর, ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি তাদের সহযোগীদের বিস্তৃত...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর