চাঁদপুরে সাতসকালে সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম

চাঁদপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী এলাকার হারুন বেপারীর ছেলে মো. হাবিব বেপারী (২৪), চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০) ও বিষ্ণুপুর এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মো. মাহবুব প্রধানিয়া (৫০)।

image


বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে চাঁদপুর সদরের ঘোষেরহাট মিয়ারবাজার জামে মসজিদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বোগদাদ নামের একটি বাস চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ওই স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চার যাত্রীর মধ্যে তিন জন ঘটনাস্থলে নিহত হন। 

image


আরও পড়ুন: চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনা তদন্ত এবং মরদেহগুলো মর্গে পাঠানো হবে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর