যশোরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম

যশোর জেলার বহুল আলোচিত ও কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. লিলি বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, লিলি বেগম যশোরের বেনাপোল এলাকার একজন সিন্ডিকেট মাদক কারবারি। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে নিজ হেফাজতে হেরোইন রেখে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছেন। 

তিনি জানান, ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর লিলি বেগমের নামে গ্রেপ্তারি আদেশ হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদক কারবার করে আসছিলেন। 

আরও পড়ুন: সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন জানিয়ে র‍্যাব-৩ অধিনায়ক বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


একাত্তর/এসজে

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর