নরসিংদীতে ডিএমপির এসআই পরিচয় দেওয়া প্রতারক আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ পিএম

নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ডিএমপির এসআই পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই প্রতারক এসআই হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বলে পরিচয় দিতেন। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত প্রতারক হবিগঞ্জ জেলার লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে আলী আশরাফ সোহেল (৩০)। 

আরও পড়ুন: ইয়াবা ও পিস্তলসহ ট্রাকের চালক ও হেলপার গ্রেপ্তার

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, সোহেল পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলো। গতকাল রাতে নরসিংদীর ভেলানগর এলাকায় প্রতারণার প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম ও তার টিমের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। 


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর