বিএনপি'র পদযাত্রায় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জ, আহত ছয়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২ পিএম

পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রায় ধাওয়া ও লাঠিচার্জ করে ব্যানার ফেস্টুন কেড়ে নেয় পুলিশ। সকালে কলেজ রোডে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া ও লাঠিচার্জ করে নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দলের ছয় নেতাকর্মী আহত হয় বলে জানান জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খান নান্নু। 

দলীয় সূত্রে জানা যায়,  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও পদযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। পদযাত্রার আগে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি'র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। 

সমাবেশ শেষে পদযাত্রা বের করলে পুলিশ স্লোগান দেয়া থেকে বিরত থাকতে বললে তা উপেক্ষা করে নেতা-কর্মীরা স্লোগান দিলে পুলিশ পিছন থেকে ধাওয়া করে। এ সময় পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কেড়ে নেয়া হয় ব্যানার প্লেকার্ড। আহত হন হন ছয় নেতাকর্মী। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,  বিএনপিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেয়া হয়।  কিন্তু তারা উত্তেজনা পূর্ণ স্লোগান দিয়ে প্রস্তুতি উত্তপ্ত করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।    


  

একাত্তর/এআর

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর