সরাইলে গরুচোরের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুচোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া গ্রামে মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত তরুণ পারভেজ মিয়া (২২) ওই গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে। 

গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে একটি চোরচক্র পারভেজের বড় ভাই হুমায়ুনের গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদীর পাড়ে জেলেদের চোখে পড়ে। জেলেদের মাধ্যমে খবর পেয়ে হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে নিয়ে গরুচোরকে ধরতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনা নদীর পাড়ে যায়। এসময় তারা দেখে ওই চোরচক্রটি আরও কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে ফেলে রেখেছে। 

নিহতের বড় ভাই হুমায়ূন জানান, পারভেজকে নিয়ে তিনি সামনে এগোতেই চোরচক্রের ৪-৫ জন লোক অন্ধকারের মধ্যে পারভেজকে ধরে টেনে-হিঁচড়ে নদীর পাড়ে নিয়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হুমায়ুন সামনে এগোতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তারা। চোরচক্র পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে স্বজন ও গ্রামবাসীরা পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। 

আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নারী নিহত

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর