সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৬:৪২ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রামের আসাদুল মল্লিক, মিরাজুল মল্লিক ও নাঈম মুন্সি। এসময় একই গ্রামের জাকির মল্লিক নামে তাদের সঙ্গী এক জেলে পালিয়ে যান। 

তাদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা এবং একটি মাছ ধরা ভেসেল জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, ভোলা টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে ইসমাইলের ছিলা এলাকা থেকে তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান। 

আরও পড়ুন: আত্রাই নদের রাবার ড্যাম দুই বছর ধরে অকেজো

তিনি আরও জানান, জেলে নামধারী এই অসাধু ব্যক্তিরা পাস না করেই গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলেন। পলাতক ব্যক্তিসহ চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর