রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বালিয়াকান্দি থানার শিবপুর গ্রামের মো. জিল্লু শেখের চায়ের দোকান ঘরের ভেতর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বরনহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মো. জিল্লু শেখ (৪০), মো. সেলিম শেখ (৪৫), মো. জাহিদ শেখ (৩৮), মো. সবদুল শেখ ওরফে ফরহাদ (২৪), আব্দুর রহিম (৪৭), মো. শরিফ শেখ (২৮), মো. মাজেদ শেখ (৩০), মো. লিটন সরদার (২৭), শিবপুর গ্রামের বিপ্লব মোল্লা ওরফে বিপুল মোল্লা (২২) এবং মো. ইউনুছ শেখকে (৫৬) জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রীসহ গ্রেপ্তার করে।
আরও পড়ুন: আগুনে পুড়লো সাত বাড়ি, নিহত এক
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
একাত্তর/আরএ
