আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:৩৩ এএম

বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের দিঘলগাঁও গ্রামে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আলহাজ্ব মো. আবু ইসহাকের নির্বাচনী ক্যাম্পে ককটেল বোমা হামলা, ভাঙচুর ও নৌকা প্রতীকে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টায় একটি কালো মাই‌ক্রোবাসসহ ৪টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এ হামলা করে।

অভিযোগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আবদুস সালামের লোকজন এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আতিক জানান, রাত আনুমানিক ১১টার দি‌কে পশ্চিম দিক থেকে চারটি মোটরসাইকেল ও আব্দুস সালামের কালো জিপ গাড়ি যোগে ৮ থেকে ৯ জন হেলমেট পড়িত ব্যক্তি এসে আলহাজ্ব আবু ইসহাক সাহেবের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের সামনে অবস্থান নিয়ে এলোপাথাড়ি ককটেল বোমা নিক্ষেপ শুরু করে। 

তিনি আরো জানান, ককটেল-বোমার শব্দে স্থানীয়রা দৌড়ে পালাতে থাকে। পরবর্তীতে আব্দুস সালামের ভাড়াটে সন্ত্রাসীরা নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে।

ককটেল শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়া শুরু করলে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ, ককটেল বোমা নিক্ষেপ, এবং দেশিয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজনদের ধাওয়া করে অভিযুক্তরা। পরে নৌকার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ দিয়ে তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনাস্থল ত্যাগ করার সময় তারা লোকজনদের বলতে থাকেন, ‘কেউ সামনে আসবেন না, সামনে আসলে মেরে ফেলবো সব সালাম ভাই দেখবে।’

নির্বাচনের আগে সন্ত্রাসী কার্যক্রমে ভোটার‌দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ‌ বিষ‌য়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ আহ‌মেদ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত ক‌রে দেখা হচ্ছে। নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে কোন প্রকার অরাজকতা কর‌তে দেয়া হ‌বে না। ভো‌টের পরিবেশ সুষ্ঠু রাখ‌তে ক‌ঠোর পু‌লিশি নিরাপত্তা ব্যবস্থার নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

তবে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম বলেন, এ ঘটনার বিষ‌য়ে আমি বা আমার‌ নেতাকর্মীরা কিছুই জানিনা। নির্বাচনে পরাজয় হবে ভেবে নিজেরাই নৌকায় আগুন দি‌য়ে আমা‌কে হয়রানির চেষ্টা করছে তারা। বরং আবু ইসহাকের লোকজন নলুয়ায় আমার নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে। আমি প্রশাসন‌কে ঘটনা‌টি সুষ্ঠু তদন্তের অনুরোধ করছি।

প্রসঙ্গত, ১৬ মার্চ বরুড়া উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


একাত্তর/আরএ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর