গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:০৯ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে ট্রাকের ধাক্কায় শাম্মি আক্তার তুবা (২২) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা শিশু সন্তান গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে পৌর শহরের চতুরঙ্গ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শাম্মী আক্তার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের স্বপ্নীল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, শাম্মী আক্তার তার শিশু সন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনার সময় তার কোলে থাকা শিশু সন্তান ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।


একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর