ফাল্গুনের শেষ তিথিতে এক রাতে বিয়ের ধুম

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৯:২৬ পিএম

ফাল্গুনের বাকি আর মাত্র ছয় দিন। এর পরই আসছে চৈত্র। আর হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে বিয়ের জন্য শুভ দিন নেই। যা আছে তাও বৈশাখে। ওই শুভ দিনটির জন্য অপেক্ষা আর দেড় মাসের। তাই শেরপুরে বর ও কন্যা উভয় পক্ষ কালবিলম্ব না করে বিয়ের জন্য ফাল্গুনের শেষ শুভদিনটি বেছে নিতে দেরি করেনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) শেরপুর জেলা শহরে এক রাতে হিন্দু সম্প্রদায়ের ৫০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এতে একদিকে যেমন পুরোহিত সঙ্কট অন্যদিকে ছিল বাজনাওয়ালাদের পোয়াবারো। তাদের নিয়ে রীতিমতো ছিল কাড়াকাড়িও।

পুরোহিত ও বিয়েবাড়ির লোকজন জানিয়েছেন, হিন্দু পঞ্জিকামতে আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলা ১৪২৯ সালের চৈত্র মাস। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসে বিয়ের অনুষ্ঠান হয় না। কিন্তু গত ২৪ ফাল্গুন বৃহস্পতিবার ছিল বাংলা ১৪২৯ সালের হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়ের বিয়ের শেষ শুভ দিন। এদিন বিয়ে না হলে বিয়ের পরবর্তী দিনক্ষণের জন্য ১৪৩০ সালের বৈশাখ মাস পর্যন্ত। অর্থাৎ আরও প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। তাই ছেলে-মেয়ের অভিভাবকেরা নিজ সন্তানদের চলতি ফাল্গুন মাসের শেষ শুভ দিনটিতে বিয়ে দেওয়ার জন্য ওঠে পড়ে লেগেছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো আলো ও বাজনায় মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি শহরে বিপুলসংখ্যক বরযাত্রীর আগমন ঘটে। দূরদূরান্ত থেকে আসা বরযাত্রীদের রাত যাপনের জন্য শহরের আবাসিক হোটেলগুলো ছিল পরিপূর্ণ। 

তবে, একদিনে অনেকগুলো বিয়ে অনুষ্ঠিত হওয়ায় বাদ্যযন্ত্রীদের ব্যাপক চাহিদা দেখা দেয়। এ সুযোগে তারা স্বাভাবিক পারিশ্রমিকের চেয়ে পাত্র-পাত্রীর অভিভাবকদের কাছ থেকে বেশি টাকা আদায় করেন।

জেলা শহরের তেরাবাজার এলাকার একটি বিয়ে বাড়িতে আসা বরযাত্রী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাবন কুমার সাহা জানান, মাত্র ১৫ দিন আগে তার শ্যালকের বিয়ে ঠিক হয়েছিল। বৃহস্পতিবার চলতি বাংলা বছরের বিয়ের শেষ দিন হওয়ায় অল্প সময়ের মধ্যেই তার শ্যালকের বিয়ে করিয়ে নিলেন। 

শহরের মুন্সিবাজার এলাকার ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র দে জানান, আর মাত্র এক সপ্তাহ পরেই চৈত্র মাস। চৈত্র মাসে কোনো বিয়ে হবে না। তাই তড়িঘড়ি করে ফাল্গুন মাসের বিয়ের শেষ দিনটিতে তার মেয়ের বিয়ে দিলেন।

আরও পড়ুন: দক্ষিণী ছবিতে ইলিয়েনাকে বয়কটের ডাক

শেরপুরের পুরোহিত বাবলু গোস্বামী বলেন, কথায় আছে ‘শুভ কাজে বিলম্ব করতে নেই’। চৈত্র মাসে হিন্দু বিয়ে হয় না। আর ফাল্গুন মাসের শেষ দিনটিতে বিয়ে না হলে ছেলে-মেয়ের অভিভাবকদের প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। এতে অনেক সময় নানা ধরনের বাধাবিপত্তি আসতে পারে। তাই এ চিন্তা মাথায় রেখে ছেলে-মেয়ের অভিভাবকেরা বৃহস্পতিবারের শুভ দিনটিকে কাজে লাগিয়েছেন। দিনটি ছিল আনন্দের, তাই উৎসবমুখর পরিবেশ ছিল প্রতিটা বাড়ি।


একাত্তর/এসি

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর